সিলোনিয়া হাই স্কুলে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলোনিয়া হাই স্কুল। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই সম্মাননা জানানো হয়।

​বিশিষ্ট ব্যবসায়ী ও সিলোনিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মেসবাহ উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তির অর্থায়ন করা হয়। মূলত শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন।

​অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ৫,০০০ টাকা এবং একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি, স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। প্রতিটি শ্রেণির প্রথম স্থান অধিকারীকে ৪,০০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩,০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।

​বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলোনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মো. ফখরুল ইসলাম (মামুন), স্কুলের শিক্ষক প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। সভাপতির এমন ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজনেরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ