ফেনীতে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী শহরের লাল পোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে চার ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, দিনের বেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

​জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানজিল হোসেন তমাল এবং ফারাজ হাবিব খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে। মূলত মাদক সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর পরিদর্শক জনাব রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দলটি বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় অবস্থান নিয়ে চার ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরবর্তীকালে, ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে সাজা প্রদান করা হয়।

​আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার মারই কমনহাতা গ্রামের শেখ ফরিদের ছেলে আব্দুল মন্নান (৩৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাঁচখাইচাইল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া (৩২), ফেনী জেলার দাগনভূঁঞা থানার মোমারিজপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হোসেন সাগর (২৬) এবং বরিশাল জেলার আমতলী থানার বহিলাতলি গ্রামের দুলাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩০)।

​আদালতের রায়ে প্রত্যেককে ০৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ