জুয়া ও অব্যবস্থাপনা রোধে বোর্ডের সঙ্গে জামায়াতের আলোচনা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​দেশের ক্রিকেটের মানোন্নয়ন ও সার্বিক সংস্কার নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের একটি প্রতিনিধিদল। ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের পক্ষ থেকে ক্রিকেটের সার্বিক মান উন্নয়ন, একে জুয়ামুক্ত রাখা, বোর্ডের ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সংস্কার এবং দেশব্যাপী টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরা হয়। জামায়াত নেতৃবৃন্দ ক্রিকেটের উন্নয়নে যেকোনো প্রয়োজনে বোর্ডকে সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।

​মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিভাগের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় যুব বিভাগের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন।

​ক্রিকেট বোর্ডের পক্ষে আলোচনায় অংশ নেন বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি নাজমুল আবেদিন ফাহীম। তারা জামায়াত প্রতিনিধিদলের প্রস্তাবনাগুলো শোনেন এবং দেশের ক্রিকেটের স্বার্থে এ ধরনের আলোচনাকে স্বাগত জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ