নেত্রকোণায় জেলা মাসিক সমন্বয়, টাইফয়েড ও কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত

রুকন উদ্দিন (নেত্রকোণা)।।

 

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ কমিটির অন্যান্য সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে টাইফয়েড প্রতিরোধের লক্ষ্যে ক্যাম্পেইন এডভোকেসি মিটিং ও জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ