
ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিয়ের প্রলোভনে এক মুসলিম কিশোরীকে নিয়ে আসার অভিযোগে সজীব চাকমা (৩১) নামে এক উপজাতি যুবককে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বটথলী এলাকায় ঘটনাটি ঘটে।
আটক কিশোরী মর্জিনা আক্তার (১৫), পিতা শাহজালাল, চান্দিনা থানার বাসিন্দা। আর আটক যুবক সজীব চাকমা, পিতা চিন্তামনি চাকমা, মোহন্যা কারবাড়ি পাড়া, গুইমারা থানার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্দেহজনকভাবে চলাফেরা করায় এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মর্জিনা জানান, সাত মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সজীব তাকে এখানে নিয়ে এসেছে। সজীব চাকমাও বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে এলাকাবাসী তাদের গুইমারা থানা পুলিশের হাতে তুলে দেয়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। উভয় পক্ষের অভিভাবকরা এলে ছেলে ও মেয়েকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।”
এদিকে, স্থানীয় বাঙালি এলাকাবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকায় ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত উত্তেজনা সৃষ্টিকরে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারে করতে দেখা যায়। তবে বটথলীর ঘটনায় বাঙালিরা সংযম দেখিয়ে পরিস্থিতি শান্ত রেখে রাষ্ট্রীয় আইন মেনে পুলিশের হাতে তুলে দেয়।
তাদের দাবি, পাহাড়ি-বাঙালি মিলেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কোনো প্রকার অশান্তি তারা চান না।