ঝুঁকিতে সিলোনিয়া ব্রিজ, বালু উত্তোলন বন্ধের নির্দেশ।

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত সিলোনিয়া ব্রিজের কাছে ঝুঁকি সৃষ্টি হওয়ায় সব ধরনের বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্পের অধীনে সংস্থাটির ঠিকাদার এই বালু উত্তোলনের কাজ শুরু করেছিল। শনিবার দিনের বেলায় ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনের সরঞ্জামাদি সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হতে দেখা যায়।

​জানা যায়, সরকারি উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদার সিলোনিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এর ফলে গুরুত্বপূর্ণ এই ব্রিজের কাঠামো ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর জননিরাপত্তা ও স্থাপনার সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের পরপরই ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের যন্ত্রপাতি ও সরঞ্জাম সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

​নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে ড্রেজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরানোর কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল ওই এলাকা পরিদর্শন করবে। তাদের পেশাদার মতামত ও পর্যালোচনার ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দায়িত্বশীল পর্যায় থেকে জানা গেছে। ব্রিজটির স্থায়ী সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ