
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্প্রতি ফেনীতে ‘২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা শাহিদুল ইসলাম শাহীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ফেনী জেলা গণঅধিকার পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।
ভিপি নুরকে কাছে পেয়ে নিহত শাহীর মা কান্নায় ভেঙে পড়েন। তিনি ভিপি নুরের হাত ধরে নিজের আবেগ প্রকাশ করে বলেন, “দেশের জন্য আমার ছেলেকে হারিয়েছি। ভিপি নুরের মতো সাহসী সন্তানদের আর হারাইতে চাই না।”
এ সময় তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার অতিদ্রুত সুস্থতা কামনা করেন। উপস্থিত গণঅধিকার পরিষদের নেতারা শাহীর পরিবারের প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।