ফারুক মাষ্টার,তিতাস,কুমিল্লা।।
কুমিল্লার হোমনায় ফেইসবুকে মহানবীকে নিয়ে 'বেমজা মহসিন' নামের একটি আইডি থেকে আপত্তিকর মন্তব্য করে।
পরে পুলিশ তাকে আটক করে। কটুক্তির প্রতিবাদে ও আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবিতে মানবন্ধনের পর স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির দাদা কফিল উদ্দিনের মাজার ও তার বাড়িতে আগুন দেয়। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রামে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়। পরে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।