ফেনীর সীমান্তে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরাম সীমান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে উপজেলার বাউরখুমা তালুকপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। মেইন পিলার ২১৬০/৬ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরখুমা তালুকপাড়ার একটি ধানের জমির ভেতর মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অভিযানে কোনো অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

​বিজিবি জানায়, জব্দকৃত মাদকের মধ্যে ৭ বোতল (১৮০ মিলি) এবং ৫ বোতল (৩৭৫ মিলি) ভারতীয় ম্যাকডোয়েলস ব্র্যান্ডের হুইস্কি রয়েছে। এছাড়া এক কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন হাজার টাকা। উদ্ধারকৃত হুইস্কি ও গাঁজার সর্বমোট সিজার মূল্য ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

​এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য সহ পরশুরাম থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ