খেলাধুলা ও বৃক্ষরোপণে প্রতিষ্ঠাবার্ষিকী মাতালো ভৈরবের বিশ্ববিদ্যালয়

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

​কিশোরগঞ্জের ভৈরবে অবস্থিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

​বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার বার্তা দেওয়া হয়।

​দিনের কার্যক্রমের সূচনা হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। এসময় তিনি বলেন, “ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি উচ্চশিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। কেবল একাডেমিক উৎকর্ষ নয়, শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে এগিয়ে যেতে হবে। আজকের এই আয়োজন সেই বার্তারই বহিঃপ্রকাশ।”

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তিন ম্যাচের প্রীতি ক্রিকেট সিরিজের চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় মেঘনা স্ট্রাইকারস ও ব্রহ্মপুত্র টাইটান্স। সিরিজটিতে মেঘনা স্ট্রাইকারস বিজয়ীর খেতাব অর্জন করে এবং বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম মারুফ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মাসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত তিনটি ম্যাচেই আম্পায়ারের দায়িত্ব পালন করেন। এছাড়া, আয়োজিত কেরাম প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের শিক্ষার্থী সানজানা সাধিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

​বিকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ বি এম ইকবাল-এর পক্ষ থেকে জাভেদ ওমর কবির, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শরীফ আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মাসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএ বিভাগের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ