কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন উপলক্ষে কুলিয়ারচর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) 

আগামী ২০শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার লক্ষে কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় কলিয়ারচর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সম্মেলন উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপি’র সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এ জন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ প্রকাশ করা হয়েছে ।

গত শনিবার মনোনয়নপত্র সংগ্রহ এবং রোববার মনোনয়নপত্র দাখিল এবং বাছাই শেষে একইদিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ই সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে। ২০শে সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফলাফল। জেলা বিএনপি’র ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ