চুনারুঘাটে আলাউদ্দিন হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের আলাউদ্দিন হত্যার বিচার ও নিহতের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হিমালিয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে মিরাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে ভোলারজুম বাজার থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন ও তার বাবা আব্দুর রউফের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। আক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় পাঠান। পথে মারা যান আলাউদ্দিন। বর্তমানে আব্দুর রউফ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মানববন্ধনে বক্তারা এজাহারভুক্ত আসামি আক্তার হোসেনসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের ওপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, আমীর হোসেন, আব্দুল আজিজ, ফজল হক মোল্লা, মশ্বব আলী, হামিদ মিয়া, মোহাম্মদ আলী জিহান প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ