
ফজলুর রহমান,বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতা।।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা শাখার আয়োজনে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা হলরুমে থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা এ.কে. এম আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, কর্মপরিষদের অন্যতম সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির সহ সকল রুকনরা।
উক্ত রোকন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে আমীর অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম বলেন, আমাদের সবাইকে শপথের আলোকে দ্বীন প্রতিষ্ঠার কাজে জীবন বিলিয়ে দিতে হবে,সকল অবস্থাতে আমাদেরকে আল্লাহ তায়া’লার শুকরিয়া আদায় করতে হবে এবং রাসূল (সাঃ) যে কাজ করে গেছেন সেই কাজ করতে হবে। সর্বাবস্থায় আল্লাহ তায়া’লার সন্তুষ্ট অর্জনের জন্য এবং রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ইসলামের দাওয়াতি কাজ সবাইকে আন্তরিকভাবে করতে হবে।
তিনি আরো বলেন, “বর্তমানে বাতিল শক্তিরা তাদের সমস্ত শক্তি দিয়ে ইসলামকে উৎখাত করতে চায়। আমাদেরকে ইসলামের পক্ষে শক্তিকে কাজে লাগাতে হবে।