চুনারুঘাটের মিরাশী ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ)।।

 

চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন মিরাশী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার নালমুখ বাজার সিএনজি স্টেশন সংলগ্ন মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মিরাশী ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসান মাহদির সভাপতিত্বে ও আরাফাতুর রহমান তপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য শিব্বীর আহমদ উসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চুনারুঘাট উপজেলা শাখার ছদর মাওলানা শিহাব উদ্দীন,ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তৈয়্যব আল-হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ দরবেশ আলী মূহরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলে রাব্বি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট থানা শাখার সভাপতি মোহাম্মদ শেখ রাজু, মাওলানা ক্বারী আইয়ূব আলী প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ