মোঃ ফারুক খাঁন, শ্রীমঙ্গল।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৫ সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল সার্কেলে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক স্বাস্থ্য পরিচালক সত্যকাম চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দমুখর করে উদযাপন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রকার উদ্যোগ হাতে নেয়া হয়েছে। নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে এই পূজাকে সুশৃংখলভাবে সমাপ্তি করতে প্রস্তুত রয়েছে সরকারের পুলিশ বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। এই কার্যক্রম সুন্দরভাবে সমাপ্ত করতে তিনি সকল ধর্মের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে।
