
নিজস্ব সংবাদদাতা:
কুমিল্লা চান্দিনার বরকরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে ১২ নং বরকরই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রিয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএব এর মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
সমাবেশে কুমিল্লা উত্তরজেলা কৃষকদলের সদস্য ফজলুল হক পাটোয়ারী মুকুল এর সভাপতিত্বে
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।
বক্তারা বলেন বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে শহীদ জিয়া ও বিএনপি এদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে মিশে আছে। যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চলবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ বিএনপির রাজনৈতিক আদর্শকে ধারণ করে বাংলাদেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার জন্য দেশপ্রেমিক সব শক্তির ঐক্য আজ সময়ের দাবি বলে জানান।
এসময় বিএনপি কাতার শাখার যুগ্ম সম্পাদক বাবুল গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান, উপজেলা সাবেক ছাত্রদলনেতা কাইয়ুম খান,কুমিল্লা উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মন্জুরুল ইসলাম মঞ্জু,বিএনপি নেতা আনোয়ার পারভেজ শিমুল।
বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শাহজালাল প্রধান,কুমিল্লা উত্তরজেলা তাঁতী দলের সদস্য সচিব জসিম উদ্দিন,উপজেলা তাঁতী দলের আহবায়ক আবুল বাশার মেম্বার,বরকরই ইউনিয়ন বিএনপি নেতা বাশার মেম্বার,মো.শহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাকসহসহ অন্যান্য নেতৃবৃন্দ।