
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক আলোচনা সভা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হামদ,নাত এ রাসুল ও স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ এর হলরুমে অনুষ্ঠিত এই ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.বি.এম বদরুল আলম মুর্শেদ রাজিব। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক, কবি, কলামিস্ট ও কিশোরগঞ্জ জেলা জজকোর্টের এপিপি এডভোকেট মুহাম্মদ শাহ আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক অভিভাবক সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফেরদৌস মিয়া, ইউনিয়ন সেচ্চাসেবক দলের সভাপতি আলী হায়দার ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ।
আলোচকরা রাসুলুল্লাহ (সাঃ) এঁর আগমন এবং ঈদে মিলাদুন্নবী (সাঃ) তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে হামদ,নাত এ রাসুল ও স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ কাউসারুজ্জান।