বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সহযোগী সংগঠন ‘জিয়া সাইবার ফোর্স’-এর ফেনী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ঘোষিত ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে সোনাগাজী উপজেলা বিএনপি নেতা নূর নবী মেম্বার এবং সাধারণ সম্পাদক হিসেবে ফেনী পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক দাউদ ইসলাম দাউদকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডা. দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়েছে। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোট আটজন; তারা হলেন মো. হাসান, সাকিব আলাউদ্দিন, মো. হাসান তুষার, আলম খন্দকার, মোহাম্মদ আরিফ, নুরুল আফসার (মাস্টার), আব্দুল আলিম সম্রাট এবং শামীম রহমান।
কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জাফর আহমেদ মানিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইমাম হাসান ইমাম, মহিন উদ্দিন, মাইনুদ্দিন আহমেদ সুজন, নুর ইসলাম (সবুজ) ও জাবেদ আহমেদ সজলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নুর রহমান মিয়াজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ মানিক (মেম্বার) ও সাইফুল ইসলাম।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— কোষাধ্যক্ষ আহম্মদ করিম রুবেল, দপ্তর সম্পাদক তপু চন্দ্র নাথ, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম আজিম মিয়াজী, নারী বিষয়ক সম্পাদক ভিসি জাহানারা আক্তার, প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রানা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ হৃদয়। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে এরশাদ বিন ফরায়েজী, কামরুল ইসলাম সজীব ও আজহারুল ইসলাম সৈকতকে রাখা হয়েছে।