ফেনী সীমান্তে ভারতীয় মদের বড় চালান আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাতমন্দির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। জব্দকৃত মদের চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা।

​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তর সূত্রে জানা যায়, একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মদের চালান বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া সীমান্ত চৌকির (বিওপি) একটি বিশেষ টহল দল সাতমন্দির এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের চালান ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়।

​জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৪ বিজিবির অধিনায়ক। তিনি আরও উল্লেখ করেন, ফেনী সীমান্তের সুরক্ষা, সব ধরনের মাদকের অবৈধ পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ