মোঃ মিজানুর রহমান,হবিগঞ্জ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। (৩ সেপ্টেম্বর বুধবার) সকাল সাড়ে ১০ ঘটিকা থেকেই উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে নেতা কর্মীরা পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন।
দুপুর ১২ ঘটিকায় প্রচন্ড রোদ্র উপেক্ষা করে দক্ষিণ বাজার থেকে এক বিশাল আনন্দ মিছিলে অংশ গ্রহন করে শত শত নেতা কর্মী। মিছিলটি উত্তর বাজার প্রদক্ষিন করে মধ্যবাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার শ্যামল ও সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আবদুল করিম সরকারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী। মীর সিরাজ বলেন ৫ আগষ্টের পর থেকে বিএনপিকে নিয়ে দেশী বিদেশি ষড়যন্ত্র চলছে।
বিএনপির বিশাল জনমত কে ধস নামাতেই এমন হীন উদ্দেশ্য নিয়ে তারা ব্যস্ত রয়েছেন। তারেক রহমানের নির্দেশ কোন ধরনের ষড়যন্ত্রকারীর জায়গা বিএনপিতে হবে না। তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মরহুম মেজর জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ দেশ যখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত সেই কঠিন সময়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জমরুত মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব লুৎফর রহমান জালাল, যুগ্ম আহবায়ক সফিক মিয়া, যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাইম হালিম, যুগ্ম আহবায়ক রফিক মিয়া তালুকদার,গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আবদুল হামিদ, মিরাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লিল মিয়া তালুকদার, সিনিয়র সহ সভাপতি আফজাল হোসেন চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান, রানীগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমীন,সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ উস্তার, যুগ্ম সম্পাদক আজগর আলী, আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ কামরুল ইসলাম শামীম,পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক মামুন মিয়া,সাংগঠনিক সম্পাদক আক্তার মীর,শানখলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, উবাহাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিক মিয়া, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।