
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।।
কুমিল্লা চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গল্লাই ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায়
গল্লাই ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ক্বারী দেলোয়ার হোসেন এর সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহাদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি যুবনেতা মাওলানা জোবায়ের খান ফরাজী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা থানা শাখার সাংগঠনিক স সম্পাদক মারুফ আহমেদ।এছাড়াও ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।