বাগাতিপাড়ায় নকল বিড়ি প্রস্তুতকালে সরঞ্জামসহ আটক ২

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের উপর হাটদৌল এলাকায় কোরবানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সওদাগর আলী (পিতা: পিয়ার আলী) ও আব্দুল মানিক (পিতা: আব্দুল মালিক, গ্রাম: শাইলকোনা) কে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সওদাগর আলী দীর্ঘদিন ধরে তার বাড়িতে নকল বিড়ি তৈরির ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযান পরিচালনাকারী এসআই আল আমিন জানান, এ সময় আনুমানিক ১৪০ কেজি তামাক, প্রায় ১ লক্ষ ৮০ হাজার খালি বিড়ি, এক হাজার ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।

মনোমহন স্বরিপপুর বিড়ি ফ্যাক্টরির স্টাফ রিপন আলী জানান, তারা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন সওদাগর আলীর বাড়িতে নকল বিড়ি তৈরি হচ্ছে। পরে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ নকল বিড়ি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মনোমহন বিড়ি ফ্যাক্টরির ডিরেক্টর একরামুল হক বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির ব্র্যান্ড নকল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি তৈরি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশের সহায়তায় বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।”

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযানের সত্যতা নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত নকল বিড়ি, বিড়ি তৈরির সরঞ্জাম ও আটককৃতদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ