সাপাহারে অবসর জনিত কারনে বিদায় সংবর্ধনা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ):

ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অফিস সহায়কের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: শফিকুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল করিম।তাছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: আব্দুল বারী,আব্দুল ওয়াহেদ,গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেনসহ স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিনের অবদান ও ত্যাগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী অফিস সহায়ক আব্দুল করিমের আন্তরিকতা ও কর্মপ্রেমকেও অতিথিরা বিশেষভাবে স্মরণ করেন।

স্বাগত বক্তব্যে সদ্য দায়িত্বে আসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন,আমাদের শিক্ষা পরিবারের দুজনের বিদায়ে আমরা খুবই ভরাক্রান্ত। তাঁদের বাকি জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান সদস্য নাসির হায়দার বলেন,বিশ্বমানের স্বাস্থ্য সেবা নিয়ে আপনার প্রিয় শহর সাপাহারে আগামী ডিসেম্বরে আসছে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার। প্রেসিডেন্টর পক্ষ থেকে আপনাদের মতো মহৎ দুজন ব্যক্তির হাতে উপহার তুলে দিতে পেরে আমরা গর্বিত।

সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, আমরা আপনাদের বিদায়ে আবেগে আপ্লুত। প্রতিষ্ঠানকে আরো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

বিদায়ী শিক্ষক ও অফিস সহায়ক তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী দুইজনকে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহারসমগ্রী প্রদান করা হয়। তাছড়াও নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন, নিশ্চিন্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। উক্ত বিদায়

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।এসময় প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ হতে নতুন যোগদানকৃত ইংরেজি বিষয়ের সহকারি শিক্ষক মেহেদি হাসানের হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ