চান্দিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনে জশনে জুলুস

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।।

মুসলিম ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ধরাধামে শুভাগমন মাস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় জশনে জুলুছ বের করা হয়।

 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রতি বছরের ন্যায় আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফের ভক্ত মুরিদানগণ এর উদ্যোগে ওই বর্ণাঢ্য জশনে জুলুস, মিলাদ মাহফিল, দোয়া ও মুনাজাত করা হয়।

উপজেলার ছায়কোট জামিয়া নূরীয়া নাজিরীয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের হয়ে চান্দিনা থানার গেইট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ করে।পরে মোকাম বাড়ি শাহী ঈদগাহ মাঠে গিয়ে কোরআন সুন্নাহর আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন মুফতী কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী, মুফতী ইবরাহীম খলিল রেজভী, পীরে ত্বরিকত  মাওলানা এম এ মবিন আনোয়ারী,  মুফতী বদিউল আলম, মো: রুহুল আমীন মেম্বার, নজরুল ইসলাম, আবদুল হাকিম, আবদুল হক, মুফতী আহমদ রেযা সোহাগ, মুফতী গোলামে আকবর নাজিরী, মাওলানা মিজানুর রহমান, কাজী আবদুর রশিদ, মুফতী আবদুল হাকিম নাজিরী, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ইরফাত হোসেন, মুফতী হুমায়ুন কবির নাজিরী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাইনুল হোসেন পাহাড়পুরী, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা, শরীফুল ইসলাম, হাজী আবদুল মান্নান, কামাল হোসেন, মো: মনির হোসেন, মো: ফারুক, মো: খলিলুর রহমান, মো: রুহুল আমীন, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা খাইরুল বাশার, মো: জাহিদুল ইসলাম, মো: আলী আহম্মদ মো: সোলাইমান, মহিউদ্দিন, মো: ইউসুফ, কাজী মনির হোসেন, কবির হোসেন, হাফেজ হোসাইন, হাফেজ মো  মারুফ প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ