কুমিল্লা চান্দিনায় গৃহবধূকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।

কুমিল্লা চান্দিনার উত্তর জোয়াগ মাস্টার বাড়িতে নিজ গৃহবধূ তামান্না আক্তারকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩ টায় কুমিল্লা চান্দিনা উত্তর জোয়াগ মাস্টার বাড়িতে উক্ত ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী রাকিবুল ইসলাম মৃত আনোয়ার হোসেনের ছেলে।নিহত তামান্না( ২১) পার্শ্ববর্তী চাঁদসার গ্রামের আবুল খায়ের এর মেয়ে।

স্থানীয়রা জানায় অভিযুক্ত রাকিবুল ইসলাম ও তার মা একসাথে ঘরে ছিল হঠাৎ চিৎকার শুনে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রাকিবুল ইসলাম ও তার মা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গৃহবধূকে মারার পর রাকিবুল ইসলাম, তার শশুর কে মোবাইলে ফোন দিয়ে বলে আপনার মেয়ে মারা গেছে, খবর শুনে এসে বাড়িতে স্থানীয় লোকজন ছাড়া আর কাউকে দেখতে পায়নি।

উক্ত ঘটনার পর ৬ নং ওয়ার্ড স্থানীয় মেম্বার আনার এর সাথে স্থানীয় লোকজনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে নয়ন আহমেদ নামে একজন আহত হয়।

পারিবারিক সূত্রে জানা যায় রাকিবুল ইসলাম এবং তামান্না আক্তারের বিয়ে হয় ৬ মাস আগে, সংসার ঠিক মতোই চলছিল, গত দুই মাস আগে থেকে তামান্না আক্তারকে নির্মম নির্যাতন, তামান্না আক্তার কে বারবার নির্যাতন করতে থাকে যৌতুকের জন্য, ২ লক্ষ টাকা দাবি করে এবং স্বর্ণালংকার দেওয়ার জন্য বারবার চাপ দিতে থাকে অভিযুক্ত রাকিবুল ইসলাম।এমনকি তামান্না আক্তার এর বাবা-মা জোয়াগ ইউপি মেম্বার ও স্থানীয় মাতব্বরের কাছে অভিযোগ করা হলে কোন সূরাহা হয়নি বলেন জানান তামান্নার পিতা মাতা।

ঘটনাটির তদন্তে আসা চান্দিনা থানার এসআই রায়হান হোসেন, বলেন তামান্না আক্তার লাশ ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

তামান্না আক্তারের মা জানান আমার মেয়েকে রাকিবুল ইসলাম এবং রাকিবের মা মিলে আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের সঠিক বিচার চাই ।যৌতুকের জন্য যেন আমার মেয়ের মত আর অন্য কোন মেয়ের ক্ষতি না হয় তাদের সঠিক শাস্তি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে ক্ষোভ প্রকাশ করে ন্যাক্কারজনক ঘটনায় বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবী জানান এলাকাবাসী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ