তোমাতে পূর্ণতা

লেখক: মনিরুল ইসলাম,

চারিপাশে শোভাবর্ধক হরেকরকম পাতাবাহার!

ছোট্ট ফুলটার উপর ভ্রমরের এক নিবিড় আনাগোনা!

বকুলগুলো ঝরেছে বেশ, গাছের নিচে পড়ে আছে অনাদরে!

প্রজাপতি ডানা মেলে এগাছ ওগাছ করছে আপন খেয়ালে।

শুভ্র গোলাপটা যেন গোলাপীর কাছে মানিয়েছে চির আপনজনের মতো!

ওদিকের রক্ত জবা গাছের নিচে এক বৃদ্ধ কেশেই চলেছে!

আহা! কামনার রঙে কামিনীর লাজুকতা যেন —

সৌন্দর্য বিলিয়ে চলেছে যে যার মতো, যেন ঘাটতি নেই সেখানে!

এতো সৌন্দর্যের মাঝে এক বুক হাহাকার নিয়ে,

একাকী কদম গাছে হেলান দিয়ে ভাবছি! শুধুই ভাবছি!!

কি ভাবছি আর কেনই বা ভাবছি, তা তুমি বিশ্বাস করবে না।

কারন, তোমাতে তুমি নেই, তুমি হারিয়ে ফেলেছ নিজ সত্বা!

আমি কি তোমার কাছে শুধু কামভাব পূরণের একটি জন্তু ছিলাম?

নাহ্! এটা তোমার বিস্তর এক ভুল ধারণা, যা তুমি আজ উপলব্ধি করতে পারবে না।

তুমি শুরু করেছিলে আবার শেষটাও নাকি তুমিই করবে!

তোমাতেই তুমি বিলীন! আর আমি? কে আমি?

নিজেকে লাখোবার প্রশ্ন করেছি! কে আমি?

হ্যাঁ! উত্তরটা আজ পর্যন্ত যদিও পাইনি তথাপি ভুলিনি সেই দিনগুলো!

কখনো চরম খরা, কখনো ঝড়ো হাওয়া কখনো মৃদু বাতাস!

নানান রঙের আধার তুমি! আমি যে তোমাতেই বিলীন!

মনে পড়ে “কবে একসাথে থাকবো—”

পড়বেনা তো! কেন পড়বে!! কারন তুমি মোহে বিমুগ্ধতা নিয়ে পড়ে আছো স্বপ্ন সায়রে!

মনে রেখো, যে সাগরের সাথে মিতালী তোমার, সেটির গভীরতা জানা তোমার কাজ নয়,

গভীরতায় তলিয়ে যাবে, তখন মনে পড়বে, চৌবাচ্চা ভালো ছিলো!

যাই হোক, যেখানে তুমি নেই সেখানে আমি অস্তিত্ববিহীন।

তুমি ছাড়া অপূর্ণ আমি!

আমার পূর্ণতা তোমাতে, শুধু তোমাতেই।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ