শিক্ষার্থীদের সাথে মতবিনিয় করলেন সাপাহার সরকারী কলেজ শাখার ছাত্রদল 

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ):

নওগাঁর সাপাহার সরকারী কলেজের প্রতিটি বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাপাহার সরকারী কলেজ শাখার নের্তৃবৃন্দ।

সোমবার কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ছাত্রদলের নের্তৃবৃন্দ। এসময় সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব নিরাপদ ক্যাম্পাস,নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত জীবাণুমুক্ত টয়লেট, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দাবী জানায়। এছাড়াও ঝুড়ি, খেলাধুলার জন্য প্রয়োজনীয় উপকরণ, দ্রুত শহীদ মিনার সংস্কার,বিভাগ থেকে লাইব্রেরী কার্ড প্রদান, সংস্কৃতি চর্চা এসব বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় তাদের সকল দাবী কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে নিরসন করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন ছাত্রদলের নের্তৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক রিপন হাসান, সিনিয়র সহ-সভাপতি সাকের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ