আমার মনটা তোমায় নিয়ে শত সহস্র রঙিন স্বপ্ন বুনে,
এখনো তোমায় নিয়ে বিরামহীন স্বপ্নজাল বুনে চলে এই মনটা।
বিষাদের স্বপ্নগুলি তাড়া করে বেড়ায়,
এই নিকৃষ্ট বিষাদ স্বপ্নে আজ আমি নিস্তব্ধ,
মুগ্ধ হয়েছি আমি তোমার দারুণ নিকৃষ্ট স্বপ্নে,
এই স্বপ্ন কি আর কোনদিন থামবে না!
কোনদিন কি আমার স্বপ্নের ভ্রম ভাঙ্গবে না!
নিথর স্বপ্ন দেখতে দেখতেই কি নি:শেষ হবে সব!
প্রিয়জনের বিচ্ছেদের স্বপ্ন তো মানুষকে কাঁদায়,
কিন্তু তুমি নিজেই আমার চাক্ষুস বাস্তবতার স্বাক্ষী,
এই বেইমান মনটা আজও আমাকে ঠিকই হাসায়।
হায়!কি নিকৃষ্ট স্বপ্নে জড়িয়ে পড়েছি আমি!
তাহলে আমি কি আর মানুষ নই অন্য কিছু,
আমি কি আর কোনদিনও বাস্তবে ফিরতে পারব না!
কল্পনায় বিভোর দিনাতিপাত করব!
বেইমান মনটা আজও তোমায় নিয়ে বিভোর,
বেইমান মনটা আর আমার কথা শুনতে চায় না,
বেইমান মনটা তো শুধু তোমার কথাই ভাবে।
তোমায় নিয়েই সারাক্ষন তোমার ভাবনায় থাকে আমার এই পাগল পারা মন!
বেইমান মনটাকে আর কি করে দোষ দেই বলো?
বেইমান মনটাকে তো নিজেই তোমার আসক্তি শিখাইছি!
মনের গহীন মাঝে এমন গভীর ভাবে মিশে আছো তুমি,
তোমায় ছাড়া আর একটি মুহুর্ত কিছুই ভাবি না আমি,
মনটাকে আমি বারেবার বলি তুমি তো আর আমার নয়,
তুমি কি জানো এই বেইমান মনটা আমাকে উল্টো শাসায়।
মনের কাছে প্রশ্ন করে বারেবার উল্টো হেরে যায় আমি আমি জানি আমার কল্প জগত কোনদিন স্বপ্ন সত্যি হবে না।
মন তো আমার কোনভাবেই মানতে রাজি না।
লেখক: মিনহাজ উদ্দীন,
বিএ(অনার্স) ইসলামের ইতিহাস।