সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন মক্তব ফাউন্ডেশন 

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) :

নওগাঁর সাপাহারের অন্তর্গত কাড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়ালো মক্তব ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্থ চার পরিবারকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র প্রদান করে মক্তব ফাউন্ডেশন।

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ওই চার পরিবারকে সহযোগিতা করে মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট। প্রজেক্ট পরিচালক নাসিম আরাফাত আব্বাসীর সহযোগীতায় মক্তব ফাউন্ডেশন টিম ওই চার পরিবারকে সহায়তা প্রদান করেন।

এসময় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র যেমন ছোট বড়ো সাইজের হাড়ি,কড়াই, গামলা,চামচ ২/৩ প্রকার, থালা, মগ, প্লাস্টিক কিছু জিনিস, পোশাক,৩ বান টিন, মোবাইল ফোন ইত্যাদি। সকল সামাজিক কাজে মক্তব

ফাউন্ডেশন প্রজেক্ট কাজ চালিয়ে যাবেন বলে জানান পরিচালক নাসিম আরাফাত আব্বাসী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ