খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমার উদ্যোগে অনুদান প্রদান

বিশেষ সংবাদদাতা, পার্বত্য চট্টগ্রাম- ওমর ফারুক

খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমা স্বশরীরে উপস্থিত থেকে অসহায় ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র মানুষের দুঃখ–দুর্দশায় পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা পরিষদের অন্যতম দায়িত্ব। অনুদান প্রদানের মাধ্যমে শুধু আর্থিক সহায়তাই নয়, বরং জেলা পরিষদের সহমর্মিতা ও সেবার বার্তাও সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা জানান, এ অর্থ দিয়ে তারা চিকিৎসা, সন্তানের পড়ালেখা, খাবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে পারবেন।

ফলে তাদের জীবনের কষ্ট কিছুটা লাঘব হবে এবং নতুন করে জীবন–যাপন ও ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে। তারা জেলা পরিষদ ও সদস্য অ্যাডভোকেট মনজিলা ঝুমার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ