
নগ্নতা কি শুধুমাত্র নারীদের উষ্ণ বুকে,
নগ্নতা কি পতীতালয়ে পুরুষের কাম সুখে!
নগ্নতা কি উদোম হয়ে অহরহ পথচলা,
নগ্নতা কি শুধুই মুখে খারাপ বুলি বলা!
নগ্নতা কি আশেক-মাশুকের দীর্ঘ চুম্বন,
নগ্নতা কি মাতাল হয়ে পিষ্ট আলিঙ্গন!
নগ্নতা কি মাতৃক্রোড়ে শিশুর দুগ্ধ পানে,
নগ্নতা কি পুরুষদের কামুক আহ্বানে!
নগ্ন তুমি, নগ্ন আমি, নগ্ন কিছু মানুষ,
খোলস পরে, ঘাপটি মেরে পরে আছে ফানুস!
নগ্নতাকে ছুটি দিয়ে চলো গড়ি সমাজ,
নগ্নতাকে বিদায় দেওয়ার সময় এসেছে আজ।
লেখক: মনিরুল ইসলাম।
লেখক,কথাসাহিত্যিক ও গণমাধ্যমকর্মী, সাপাহার,নওগাঁ।