ফেনী শহরের পশ্চিম রামপুরে আবদুর জব্বার মার্কেটের পাশে আধুনিক সুবিধা নিয়ে শুক্রবার (৩রা জুলাই, ২০২৬) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'শমসের নগর কমিউনিটি সেন্টার'। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব আলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী এবং ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। প্রতিষ্ঠানটির সভাপতি ইলিয়াস মিয়া, সেক্রেটারি ইয়াসিন মিয়া এবং ক্যাশিয়ার মোহাম্মদ জাফর আহমেদ যৌথভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। আয়োজনে দোয়া পরিচালনা করেন ফেনী রামপুর জামিয়া কাসেমিয়ার মহাপরিচালক হোসাইন আহমেদ যাদবপুরী।
বিয়ে, বৌভাত, আকিকা, জন্মদিন কিংবা যেকোনো কর্পোরেট ইভেন্ট আয়োজনের জন্য নির্মিত এই সেন্টারে রয়েছে সুপরিসর হলরুম, দৃষ্টিনন্দন লাইটিং, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং নিরাপদ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সীমিত বাজেটে মানসম্মত আতিথেয়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া প্রতিষ্ঠানটিতে উদ্বোধনী উপলক্ষে বুকিংয়ে বিশেষ ছাড় চলছে। সরাসরি যোগাযোগের ঠিকানা: আব্দুর জব্বার মার্কেটের পাশে, পশ্চিম রামপুর, ফেনী। মোবাইল: ০১৮৩৮-৯০২০৭০, ০১৮১৫-৪৪৭৬৭৪।