
আহত সাংবাদিক তসলিম হোসেন জেলার হাতিয়ার উপজেলার বাসিন্দা। তিনি গত ৬ বছর ধরে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
হামলার শিকার সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নোয়াখালী পৌর বাজারে যাওয়ার পথে বার্লিংটন মোড়ে স্থানীয় লন্ড্রি আনিস তার সহযোগীদের নিয়ে আমাকে আটক করে। একপর্যায়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করায় আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হই। পরে স্থানীয় এলাকাবাসী তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি হাসপাতালে ৬ নং ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমি স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুবিচার প্রার্থনা করছি।