সিদ্দিকুর রহমান শাহীন,,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা গত ১৩ জুলাই ২০২৫ তারিখে এ স্থগিতাদেশ দেন।
আদালতের আদেশে জানা যায়, ইসলামিক আরাবিক বিশ্ববিদ্যালয়, বাড়ি নং ১২৪/৯০/০৩, ব্লক এ, রোড নং ৩, পশ্চিম ধানমন্ডি, বসিলার,
মোহাম্মদপুর, ঢাকা-১২৩১ কর্তৃক ২৯.০৫.২০২৫
তারিখে ইস্যুকৃত মেমো নং ইআবি /রে জি /প্রশা/ফা.গ.ব/র-৭০/২০১৬/১৫৭৩৮ এবং
মেমো নং ইআবি /রে জি /প্রশা/ফা.গ.ব/র-৭০/২০১৬/১৫৭৩৯ বাতিল করা হবে না কেন, এবং এই মেমো দুটি কে কেন আইনগত কর্তৃত্ব বিহীন এবং ফলহীন ঘোষণা করা হবে না, তার কারণ দর্শানোর জন্য একটি রুল জারি করা
হলো। এই রুল ৪ (চার) সপ্তাহের মধ্যে জবাবদিহি করতে হবে ।
রুলের শুনানির বিচারাধীন থাকা অবস্থায়, ইসলামিক আরাবিক বিশ্ববিদ্যালয়ের রেসপন্ডেন্ট নং ০৩ কর্তৃক
২৯.০৫.২০২৫ তারিখে ইস্যুকৃত মেমো নং ইআবি /রে জি /প্রশা/ফা.গ.ব/র-৭০/২০১৬/১৫৭৩৮ এবং মেমো নং ইআবি /রে জি /প্রশা/ফা.গ.ব/র-৭০/২০১৬/১৫৭৩৯-এর কার্যকারিতা ৩ (তিন) মাসের জন্য স্থগিত করা হলো ।
আবেদনকারীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে , রেসপন্ডেন্টদেরকে রেজিস্টার্ড পোস্ট এবং স্বাভাবিক প্রক্রিয়ায় নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
জানা গেছে, গত ২১ এপ্রিল ২০২৫ তারিখের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- ইআবি/রেজি/প্রশা/ফা.গ.ব/র-৭০/২০১৬/১৪৮৮৪ মোতাবেক জনাব মো. আরাবুর রহমান পিতা মো. মোবারক আলী খান, গ্রাম চন্দ্রখানা, ডাকঘর ফুলবাড়ী, উপজেলা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম, কে শাহবাজার এ এইচ ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসাবে মনোনয়ন দেয়া হয়।
পরবর্তীতে গত ২৯ মে ২০২৫ তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- ইআবি/রেজি/প্রশা/ফা.গ.ব/র-৭০/২০১৬/১৫৭৩৮ মোতাবেক জনাব মো. আরাবুর রহমান এর মনোনয়ন বাতিল পূর্বক তদস্থলে জনাব মুহাম্মদ আব্দুল হামিদ মিয়া,পিতা মৃত জহির উদ্দিন মিয়া, গ্রাম পশ্চিম নাগেশ্বরী, ডাকঘর নাগেশ্বরী, উপজেলা নাগেশ্বরী,জেলা কুড়িগ্রাম কে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। এর প্রেক্ষিতে মো. আরাবুর রহমান আদালতের শরণাপন্ন হলে আদালত ওই স্থগিতাদেশ জারি করেন।
এ প্রসঙ্গে জনাব মো আরাবুর রহমান জানান, মাদরাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম অনৈতিক সুবিধা আদায়ের লক্ষে দুই লক্ষাধিক টাকা খরচ করে আমার সভাপতির মনোনয়ন বাতিল করেছে। এ ঘটনায় আমি আদালতের দারস্থ হলে মহামান্য আদালত শাহবাজার এ এইচ ফাজিল মাদরাসার গভর্নিং বডির কার্যক্রম স্থগিত করেছে।
এ ব্যাপারে মাদরাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: নজরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে শাহবাজার এ এইচ ফাজিল মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আজিমউদ্দিন জানান, আমি গত ২৮ জুলাই দায়িত্ব গ্রহন করেছি। এ ব্যাপারে আমি তেমন কিছুই জানিনা শুধু শুনেছি গভর্নিং বডির কার্যক্রম স্থগিত করেছেন আদালত।