ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরর বাগাতিপাড়া উপজেলায় জুলাই-২০২৫ এর আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০ টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
এছাড়াও আইন শৃঙ্খলা মিটিং এ বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রিয়াজুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দয়ারামপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।