জুলাই পুনর্জাগরণে ফেনীর ৬ উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উদযাপন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ফেনীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সোমবার, ২৮ জুলাই আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, জুলাই যোদ্ধা প্রিন্স মাহমুদ আজিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারগণ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। দিনব্যাপী এই আয়োজনে জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়।

একই সময়ে ফেনী জেলার অন্য পাঁচটি উপজেলাতেও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে অনুরূপ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ