মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর এলাকায় একটি অসহায় পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৫ জুলাই শুক্রবার বিকেলে ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালাহ উদ্দিন, জায়লস্কর ইউনিয়ন আমির সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আবুল বাশার, সিলোনিয়া মডেল সাথী শাখা ছাত্রশিবির সভাপতি তানভীর বিন মেশকাত, যুববিভাগ সাধারণ সম্পাদক নুরুল্লাহ মোকাররম এবং শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন।
মুফতি আবদুল হান্নান বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই দিনে সিলোনীয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী এবং হীরাপুর এলাকার এক বাবাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থা জানতে চান এবং সমবেদনা জানান।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।