
সোনাগাজী সংবাদদাতা
ফেনীর সোনাগাজীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে মো. ছাবের মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ। মেলায় উপজেলার বিভিন্ন কৃষি প্রযুক্তি ও ফসলের প্রদর্শনী স্থান পেয়েছে।
“এই মেলা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করার একটি বড় উদ্যোগ,”—বক্তব্যে বলেন সহকারী কমিশনার তানিয়া আক্তার লুবনা।
বক্তব্যে আরও বলেন কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ,
“প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতন কৃষক গড়ে তুলতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।”
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা
পৌর যুবদলের সদস্য সচিব রাসেল হামীদি
ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফেজ হিজবুল্লাহ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ পাটোয়ারী, মাহমুদ আলম টিপু, আজিজ উল্লাহ, রহিম উল্যাহ, মোতাহের হোসেন ও প্রতাপ চন্দ্র নাথ প্রমুখ।