ফেনীতে জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

জুলাই সনদের ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিস ফেনী শহর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে ফেনী শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়।

ইসলামী ছাত্র মজলিস ফেনী শহর শাখার সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল নাঈমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী। শহর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি তুলে ধরেন।

খেলাফত মজলিস ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী বলেন, “ইতিহাসের বর্বরোচিত অধ্যায়ের বিচার ছাড়া শান্তি সম্ভব নয়।” পৌর সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম গণহত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।

ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার আমাদের মূল দাবি।” সাবেক সভাপতি মুহাম্মদ আবুল বশর ঐতিহাসিক দায়িত্ব পালনে সরকারের প্রতি জোরালো দাবি জানান।

শহর শাখার প্রচার সম্পাদক মুহাম্মদুল্লাহ ও প্রকাশনা সম্পাদক এরফান উদ্দিন সংগ্রামী ইতিহাস স্মরণ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। ফেনী সরকারী কলেজ শাখার সভাপতি জামিল আহমদ জাফরী, কাউসার হোসাইন ও মুহাম্মদ আবদুল আজিজ সমাবেশে বক্তব্য দেন।

বক্তারা জুলাই সনদ দ্রুত ঘোষণা এবং গণহত্যার বিচারের দাবি জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ