কাহালু উপজেলার সংক্ষিপ্ত পটভূমি

মিনহাজ উদ্দীন, কাহালু (বগুড়া)।।

বগুড়া জেলায় অবস্থিত কাহালু উপজেলা। এই উপজেলা আরো বিগত কিছু বছর আগে তেমন উন্নত ছিলো না। বর্তমানে কাহালু উপজেলার প্রেক্ষাপট আরো দশ বছর আগের চেয়ে ভিন্ন।

কৃষিখাত,শিক্ষাখাত, স্বাস্থ্যখাত সহ একটি মডেল উপজেলা বলা যেতে পারে। এই উপজেলার পটভূমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।

কাহালু ১৯২৮ সালে প্রশাসনিক থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮৩ সালে উপজেলায় উন্নীত হয়।

জানা যায় তৎকালীন দরবেশ গাজী জিয়া উদ্দীন সাহেবের কনিষ্ঠ ভ্রাতা হযরত শাহ সুফী সৈয়দ কালু নামের এক দরবেশ এসে বর্তমান কাহালু থানার পার্শ্বে আস্তানা স্থাপন করেন।

এখান থেকে তিনি ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন এবং এখানেই তিনি মৃত্যুবরন করেন। কাহালু থানার অভ্যন্তরে এই দরবেশের মাজার রয়েছে যা কালু বাবার মাজার নামে পরিচিত ।

 

এ সাধু পীরের নামানুসারে উপজেলার নামকরন হয়েছে ‘‘কাহালু’’ বলে জনশ্রুতিতে প্রকাশ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ