
নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৪৮ পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে যৌথভাবে মিশকাতুল মঞ্জুর অর্থি ও ফারহানা সরকার,অর্থি বাগাতিপাড়া উপজেলায় যুগান্তর পত্রিকার প্রতিনিধি(সাংবাদিক) মন্জুরুল আলম মাসুমের কন্যা।
উভয়েই উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এ বছর বিজ্ঞান বিভাগে থেকে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ২০২৫ ইং পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
মিশকাতুল মঞ্জুর অর্থি যুগান্তরের বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি ও তকিনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম মাসুম ও তমালতলা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা দম্পতির মেয়ে।
এর আগে অর্থি ২০২০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৫৯০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়াও মেধাবী অর্থি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে মেধা যাচাই প্রতিযোগিতা উপজেলায় সেরা নির্বাচিত হয়েছিল এবং বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি লাভ করে।
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান অর্থির সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে বলেন,অর্থি একজন মেধাবী ছাত্রী, তার পরিশ্রমে এবং পিতা মাতা ও প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকার সহযোগিতায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে আমার প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করে,আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এছাড়াও বাগাতিপাড়া সাংবাদিকবৃন্দ সহকর্মী মনজুরুল আলম মাসুমের মেয়ে অর্থির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অর্থি তাহার এই কৃতিত্ব ধরে রেখে আগামীতে ডাক্তার হয়ে জনগণের সেবা করতে দেশবাসীর দোয়া প্রার্থী।