
মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা।।
ফেনী শহরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বুধবার ফেনী শহর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমরা গর্বিত, আমরা ফেনীর সন্তান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনী শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতার পেছনে অন্যতম কারণ খাল দখল ও ভরাট। এই খালগুলো পুনরুদ্ধার না করলে নাগরিক দুর্ভোগ কখনোই কমবে না।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবা উদ্দিন ভূঁইয়া বলেন,
জলাবদ্ধতা এখন ফেনীবাসীর নিত্যদিনের গ্লানি। অবিলম্বে দখলদারদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচির এডভোকেট পার্থ পাল চৌধুরী এর সভাপতিত্ব ও প্রভাষক মোর্শেদ হোসেনের এর সঞ্চালনায় ছিলেন উদ্বোধনী বক্তব্য রাখেন পেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক ইমনুল হক ও মাহবুবুল হক।
অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ বরাত,হেফাজতে ইসলাম ফেনী জেলার সেক্রেটারি ওমর ফারুক,এ পিপি এডভোকেট মেজবা উদ্দিন মোর্শেদ,জাসদ জেলা সেক্রেটারী এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু,এবি পার্টির ফেনী জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক,খেলাফত মজলিস ফেনী জেলার সাবেক সভাপতি মোহাম্মদ আলী মিল্লাত,গণ অধিকার পরিষদের সদস্য সচিব রেজাউল করিম সুজন,সংস্কারবাদী পার্টির জেলা সমন্বয়কারী অধ্যাপক সৈয়দ হাবিবুল হক,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ফেনী জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমাদ,প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম সহ সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম, সদস্য আব্দুল বারিক, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শামীম, রবিউল হক মিটু খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা স্থানীয় প্রশাসনকে ফেনীর এই অবস্থার দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং খাল পুনরুদ্ধার সহ নাগরিক উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান।