আ. লীগ গত ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে – ডা. শফিকুর

মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা।।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
৫ জুলাই শনিবার বিকালে ফেনী কিং কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই ২৬ লক্ষ কোটি টাকা হলে বাংলাদেশ সরকারের তিনটি বার্ষিক বাজেট বাস্তবায়ন সম্ভব হতো। আওয়ামী লীগ বলেছিল তারা উন্নয়নের মহাসড়ক বানিয়েছে, কিন্তু আমরা দেখেছি টাকা পাচারের মহাসড়ক।

ডা. শফিক আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করেছে, লুটপাট করেছে। অথচ জামায়াতে ইসলামীর ১৩ জন কেন্দ্রীয় নেতাসহ অসংখ্য কর্মীকে হত্যা করা হয়েছে—এ ধরনের দৃষ্টান্ত কোনো রাজনৈতিক দলে নেই। জামায়াতের ত্যাগ-তিতিক্ষার কারণে আজ দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।

তিনি আরও বলেন, আবু সাঈদসহ শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা জালিমের কবল থেকে মুক্ত হতে পেরেছি। তাই এখন দেশের মানুষের ধৈর্য ধরতে হবে—জামায়াত অতীতেও জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে।

সমাবেশের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, মানবজাতির ইতিহাস মূলত সত্য ও মিথ্যার লড়াইয়ের ইতিহাস। যখনই মানুষ আল্লাহর কিতাব অমান্য করেছে, তখনই তারা অপদস্থ হয়েছে। চরিত্রের বিপর্যয়ের কারণেই জাতি আজ দুর্দশাগ্রস্ত।

ডা. তাহের আরও বলেন, আজ বাংলাদেশ এক পরিবর্তনের পথে। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়, তবে আমরা তাজা রক্ত দিয়ে হলেও সত্যের বিজয় নিশ্চিত করবো।

জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম এর সঞ্চালনায়
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। কুমিল্লা অঞ্চল সমন্বয়ক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,জেলা জামায়াতের সাবেক আমীর একেএম সামছুদ্দিন,ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দীন মানিক সহ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন প্রমুখ।

এছাড়া সমমানের ইসলামিক দল সহ রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে তাদের বক্তব্য রাখেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ