বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ

মোহাম্মদ আবু দারদা মানু

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ফেনীর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কোটি ১ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ করেছে। বুধবার (০২ জুলাই ২০২৫) তারিখে ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১ লক্ষ ২৮ হাজার টাকা। বর্তমানে এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরালো করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ