
নিজস্ব সংবাদদাতা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদারে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায় ঈদকে ঘিরে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে সীমান্তজুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দেশের কুরবানির পশুর চাহিদা পূরণে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে পার্শ্ববর্তী দেশ থেকে কোনোভাবেই গরু অনুপ্রবেশ যেন না ঘটে, গরু চোরাচালান রোধে ব্যবস্থা সে লক্ষ্যে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় নিয়োজিত রয়েছে।
বিজিবি আরো জানায় ঈদের পর কুরবানির চামড়া পাচার রোধেও কঠোর নজরদারিতে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
ঈদের দীর্ঘ ছুটিতে জনগণের নিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিতে বিজিবি সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। ঈদের জামায়াতসহ গুরুত্বপূর্ণ স্থানে সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা করতে প্রস্তুত রয়েছে বিজিবি।
সীমান্তে পুশইন প্রতিরোধ বিষয় জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইনের প্রচেষ্টার বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তবর্তী জনগণকে সম্পৃক্ত করে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। নিয়মবহির্ভূত পুশইন বিষয়ে বিএসএফের সাথে নিয়মিতভাবে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিত প্রতিবাদ জানানো হচ্ছে।
লে: কর্নেল মোশারফ , জি+, অধিনায়ক, ৪ বিজিবি (ফেনী বেটালিয়ান) বলেন বিজিবি দেশপ্রেম, পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সীমান্ত রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।