রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা):
আগামী শনিবার (৭জুন) পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ উপলক্ষে কেন্দুয়া পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, গরীব দুঃখী অসহায় মানুষের আস্থা, কেন্দুয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী জসিম উদ্দিন আহমেদ খোকন।
তিনি ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া পৌরবাসী সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।"
সাফিয়া খোরশেদ আহমদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন আহমেদ শুভেচ্ছা বার্তায় আরও বলেন- "এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী গরীবদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।" তিনি সকলের প্রতি আহ্বান জানান, "পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।
ঈদুল আজহার এই শুভক্ষণে জসিম উদ্দিন আহমেদ খোকন তার শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।