তালতলীর আন্ধারমানিক নদীতে ১০ কেজির কোরাল

তালতলী (বরগুনা) প্রতিনিধি।।

বরগুনার তালতলীর আন্ধারমানিক নদীতে ধরা পড়েছে বিশাল এক কোরাল মাছ। ওজনে যা ১০ কেজি ৫০০ গ্রাম! বড়শিতে নয়—এটি ধরা পড়ে স্থানীয় এক জেলের জালে।

জানা যায়, বড়বগী ইউনিয়নের নিওপাড়া এলাকার জেলে মো. রুবেল মিয়া মঙ্গলবার (৩ জুন) রাতে আন্ধারমানিক নদীতে মাছ ধরতে জাল ফেলেন। পরদিন বুধবার (৪ জুন) সকাল ১১টার দিকে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান জালে আটকে আছে এক বিশালাকৃতির কোরাল মাছ।

রুবেল মাছটি স্থানীয় তালতলী বাজারে নিয়ে আসেন এবং ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে। পরে আলমগীর হোসেন মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে মোট ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন হোটেল ব্যবসায়ী মঞ্জু মিয়ার কাছে।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন,সরকার সময়োপযোগী নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল ব্যবহার নিয়ন্ত্রণের ফলে নদ-নদীতে মাছের প্রাচুর্য বেড়েছে। বড় আকারের এই কোরাল ধরা পড়া সেই ইতিবাচক ফলাফলেরই একটি উদাহরণ।

স্থানীয়রা বলছেন, আন্ধারমানিক নদীতে এত বড় কোরাল মাছ সচরাচর দেখা যায় না। মাছটি বাজারে আনা মাত্রই উৎসুক মানুষের ভিড় জমে যায়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ