নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো:রফিকুল ইসলাম,নড়াইল।।

নড়াইলের নড়াগাতি থানার মাদক ব্যবসায়ী মোঃ মিলন শেখ (৩৩) পুলিশের হাতে আটক। গ্রেফতারকৃত মোঃ মিলন শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত-হাসান শেকের ছেলে।

 

 

গত (৩ জুন) ‘২৫ সকালে নড়াগাতী থনাধীন ৮ নং বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের যোগানিয়া টু নলামারা গামি পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই এফ.এম.তারেক,এএসআই নজরুল ইসলাম ও এএসআই মোঃ মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিলন শেখকে গ্রেফতার করে।

এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭০০শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ