দাগনভূঞায় আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে অস্থায়ী কোরবানি পশুর হাট

মোঃ তুষার,দাগনভূঞা।।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দাগনভূঞা উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের মাঠে অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে ঈদের আগপর্যন্ত এই অস্থায়ী হাট চালু থাকবে।

হাটে ইতোমধ্যেই স্থানীয় খামারিরা দেশি গরু ও মহিষ নিয়ে আসতে শুরু করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা গরু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও কোরবানির পশুর চাহিদা থাকায় অস্থায়ী বাজারটি অনেক আগে থেকেই প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের তত্ত্বাবধানে বাজার পরিচালনা করা হচ্ছে।

অভিভাবক ও এলাকাবাসীরা স্কুল মাঠে অস্থায়ী পশুর হাট নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরপরই মাঠ পরিষ্কার করে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হবে।

উল্লেখ্য, ঈদুল আজহাকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় আরও কয়েকটি অস্থায়ী পশুর হাট বসানো হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ