নুর হোসেন, ফেনী।
ফেনীর ছাগলনাইয়ার দারোগার হাট, রাস্তার মাথায় আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযানে বিজ্ঞাপন প্রদর্শন করে সিগারেট বিক্রয়ের দায়ে একাধিক দোকানিকে জরিমানা করা হয়। পরে এসব দোকান থেকে উন্মুক্ত বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও দুইটি দোকানে জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, জনস্বাস্থ্য রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।